সর্বশেষ

সারাদেশ

লামায় দু:স্থদের সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদান বিতরণ

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের লামা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে জেলা সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়, লামার উদ্যোগে এ সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সোমাইয়া আক্তার। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিল্টন মুহুরী, সাবেক মেয়র আমির হোসেন আমু, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ সোলাইমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রভোজ বড়ুয়া, লামা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ এবং সাংবাদিক রফিকুল ইসলাম।

এ ছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তানবীর হাসানও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জনকল্যাণমূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল, কার্যকর ও স্বচ্ছভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে জেলা সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে অসহায় ও দুস্থ উপকারভোগীদের হাতে এককালীন আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০