লালমনিরহাটে মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৮:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি প্রকল্পটির উদ্বোধন করেন। পরে সেখানে আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।
এক দিনের সফরে লালমনিরহাট গিয়ে মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে সেখানে আয়োজিত জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্যাম্পাস পরিদর্শন করেন।
জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, দেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানো হবে, ইনশাআল্লাহ। এ লক্ষ্য অর্জনে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে।
তিনি বলেন, ‘আপনারা স্পারসোর নাম শুনেছেন। আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাব। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তাঁরা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।’
সফরসূচি অনুযায়ী, সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রী কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
১০৯ বার পড়া হয়েছে