সাহিত্য
কথা খুব সুন্দর!
কথা
গুলশান চৌধুরী
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৯:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কথা খুব সুন্দর!
কথা আছে বলেই মানুষ
শ্রেষ্ঠ সুন্দর!
দুনিয়া সুন্দর, জীবন সুন্দর!
কথা ছাড়া ধরণী থমকে যায়
নিস্তদ্ধ হয়।
মনে হয় —
বিশ্বজগৎটাই যেনো অসুন্দর, অর্থহীন !
কথারা ফুটতে চায়, হাসতে চায়
খলবলিয়ে উঠতে চায়।
কথারা ভালোবাসা চায় ভালোবাসতে চায়!
শব্দের পর শব্দ সাজিয়ে—
প্রিয় মানুষটির কাছে নিজেকে
প্রকাশ করতে চায়।
কথারা শুধু নিজের কথাই বলতে চাই না
ভালোবাসার মানুষের কথাও শুনতে চায়।
কথারা উৎসাহ চায়, আনন্দ চায়
মুক্ত বিহঙ্গের মতো উড়ে উড়ে ঘুরতে চায়।
এই কথারাই আবার থমকে দাঁড়ায়
নাই হয়ে যায়
কথার পাশে কথা না পেলে
হারিয়ে যায়!!!
১৩২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর