অপপ্রচার ও অশালীন রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে বাগমারায় যুবদলের প্রতিবাদ মিছিল
বুধবার, ২৪ জুন, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর বাগমারা উপজেলায় অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের উদ্যোগে অপপ্রচার, মিথ্যাচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) ভবানীগঞ্জ পৌর বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও রাজশাহী জেলা যুবদলের সদস্যসচিব রেজাউল করিম টুটুল। তিনি বক্তব্যে অপপ্রচার ও অশালীন রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রতিবাদ মিছিলে বাগমারা উপজেলা যুবদল ও ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে গণতান্ত্রিক ধারার রাজনীতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
১১৯ বার পড়া হয়েছে