সারাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার ধানখালী ইউনিয়ন থেকে তাঁদের আটক করা হয়। ধৃতদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার ধানখালী ইউনিয়ন থেকে তাঁদের আটক করা হয়। ধৃতদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশের একটি দল পশ্চিম ধানখালী গ্রামের ধলু মৃধা স্কুলের উত্তর পাশে বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় পাকা সড়ক থেকে মো. জাকারিয়া বিশ্বাস (২৭) ও মো. মিরাজ সরদার (৩০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে তাঁদের দেহ তল্লাশি করে ৪০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জাকারিয়া পশ্চিম ধানখালী গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে এবং মিরাজ একই এলাকার রহিম সরদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় সব ধরনের অপরাধ দমনে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর