সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখতে ড্রোন ও সিসিটিভি নিয়ে কঠোর বিজিবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও দেশত্যাগ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিরাপত্তা জোরদারে টহলের পাশাপাশি থার্মাল ড্রোন ও সিসিটিভির মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। শনিবার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

শ্যামনগরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে দিন-রাত বিশেষ টহল পরিচালনা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

তিনি জানান, দুর্গম ও অন্ধকার সীমান্ত অঞ্চলে সন্দেহজনক গতিবিধি শনাক্তে গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পাশাপাশি আধুনিক থার্মাল ড্রোন ব্যবহার করে যেকোনো ধরনের অপতৎপরতা তৎক্ষণাৎ প্রতিহত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বিজিবি কর্মকর্তা স্পষ্ট করেন, অপরাধে অভিযুক্ত কোনো পলাতক ব্যক্তি বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে। দেশের ভূখণ্ড ব্যবহার করে কোনো অবৈধ পারাপার সহ্য করা হবে না।

সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষায় স্থানীয় সচেতন নাগরিক ও সাংবাদিকদের পূর্ণ সহায়তা কামনা করেছেন বিজিবি অধিনায়ক। এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০