সর্বশেষ

আন্তর্জাতিক

সৌদিতে দেহব্যবসার অভিযোগে ছয় প্রবাসী নারী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ছয় নারী কোন দেশের নাগরিক, তা প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

সৌদি জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারের পর ওই ছয় নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী বিচারিক ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পূর্বাঞ্চলীয় প্রদেশে এ অভিযান চালানো হয়।

তবে গ্রেপ্তার নারীদের পরিচয়, জাতীয়তা এবং তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এ ঘটনায় সম্ভাব্য শাস্তির বিষয়েও কিছু জানানো হয়নি।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০