সর্বশেষ

সারাদেশ

পাবিপ্রবিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারাদেশে অপশক্তির অপতৎপরতা ও নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মুখর হয়ে উঠেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ বিনষ্টের যেকোনো চক্রান্ত প্রতিহত করতে শনিবার দুপুরে প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে উপাচার্যসহ প্রশাসনিক উর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের স্থিতিশীলতা বজায় রাখার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সম্প্রতি দেশের বিভিন্ন শিক্ষাঙ্গন ও গুরুত্বপূর্ণ স্থানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার তীব্র নিন্দা জানানো হয় এই সমাবেশ থেকে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম বলেন, দীর্ঘ দুই দশক ধরে দেশে সুশাসন, আইনের শাসন ও ভোটাধিকার বঞ্চিত ছিল জনগণ। ছাত্র-জনতার ঐতিহাসিক অভুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। তবে পরাজিত অপশক্তি দেশের এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে শিক্ষাঙ্গনে ত্রাসের রাজত্ব কায়েম ও অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং শিক্ষার মানোন্নয়ন সুনিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রাশেদুল হক এবং শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এনামুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০