সর্বশেষ

সারাদেশ

সংসদ সদস্য নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলা

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর ও জমি দখলের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী বাদী হয়ে দৌলতপুর থানায় এই মামলাটি করেন। দীর্ঘদিন ভয়ভীতি ও নিরাপত্তাহীনতায় থাকার পর তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে আসামি আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। পরে জমিতে ঘর তুলে বসবাস শুরু করলে অভিযুক্ত আবদুল হালিম তা দখলের অপচেষ্টা চালান। এর জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলায় ঘরের বেড়া, চাল ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করা হয়। এতে বাধা দেওয়ায় বাদী ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। একই সঙ্গে ঘর থেকে ৩টি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর নিরাপত্তার অভাবে বাদী পরিবার নিয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। সম্প্রতি গত ১২ নভেম্বর আবদুল হালিমের নিজ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই মামলায় ইদ্রিস আলী ও তাঁর স্বজনদের ফাঁসানোর চেষ্টা চলছে জানতে পেরে তিনি নিরাপত্তার স্বার্থে থানায় হাজির হয়ে এই মামলা দায়ের করেন।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে আবদুল হালিম জানান, মামলার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। বাদী দীর্ঘদিন ধরে এলাকায় থাকেন না এবং অনেকের সঙ্গেই তাঁর বিরোধ রয়েছে। অন্যদিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত এজাহার পাওয়ার পর সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০