সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ছেলের মৃত্যুর শোকে মায়ের মৃত্যু, পাশাপাশি দাফন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মা হাসিনা বেগম। ছেলের দাফন সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মা ও ছেলের এমন আকস্মিক প্রয়াণে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, গত শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ডে ১৫টি যানবাহনের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ ঘটে। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস ফকির নিহত হন এবং আহত হন আরও অন্তত শতাধিক যাত্রী।

শনিবার সকালে উপজেলার রাঘদি ইউনিয়নের বড়দিয়া গ্রামে নিহত ইলিয়াস ফকিরের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তবে দাফনের পরপরই বেলা ১১টার দিকে তার মা হাসিনা বেগম মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে টেকেরহাট ইউএস মডেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে ইলিয়াসের কবরের পাশেই মাকে দাফন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ জানান, সন্তানের অকাল প্রয়াণ মেনে নিতে না পেরে মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত ছেলেই টেনে নিল মাকে। এমন হৃদয়বিদারক ঘটনায় পরিবারটির পাশাপাশি গোটা গ্রামে চরম শোকের পরিবেশ বিরাজ করছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০