সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ইয়াবা সেবনের ভিডিও ফাঁসের পর ছাত্রদল নেতা বহিষ্কার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাহিদ খানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কলাপাড়া উপজেলা ছাত্রদল এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে।

দলীয় সূত্রের খবর, সম্প্রতি বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের পদধারী ওই নেতার মাদক সেবনের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে রাজনৈতিক অঙ্গনে জোর সমালোচনা শুরু হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, জরুরি বৈঠকের পর কলাপাড়া উপজেলা ছাত্রদলের প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে স্থায়ীভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার জানান, ছাত্রদলে কোনো মাদকসেবী বা বিতর্কিত ব্যক্তির স্থান নেই। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার সাথে সাথেই এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০