সর্বশেষ

সারাদেশ

চলতি মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা: খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি আমন মৌসুমে সারা দেশে মোট সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। মানিকগঞ্জের সাটুরিয়ায় অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এ তথ্য জানান। ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে কৃষকদের সুবিধা নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করাই সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

সংগ্রহ অভিযানের বিস্তারিত তুলে ধরে খাদ্যমন্ত্রী জানান, চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান কেনা হবে। এছাড়া মিলারদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের উৎপাদন খরচ ও ন্যায্য মুনাফার কথা ভেবে প্রতি কেজি ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দর নির্ধারণ করা হয়েছে। ফলে কৃষকরা প্রতি মণ মানসম্মত ধান বিক্রিতে সরকারি কেন্দ্রে ১ হাজার ৪০০ টাকা পাবেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। চাল সংগ্রহের কার্যক্রম শুরু হবে ১ ডিসেম্বর থেকে এবং শেষ হবে একই সময়ে। খাদ্যমন্ত্রী জানান, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বৈশ্বিক বাজারে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির ঝুঁকি এড়াতে পর্যাপ্ত সরকারি খাদ্য মজুত বজায় রাখা জরুরি। ধান-চাল সরবরাহের বিপরীতে কৃষকদের পাওনা পরিশোধে কোনো ধরনের বিলম্ব না করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি কড়া নির্দেশনা দেন।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খানসহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে মানিকগঞ্জ জেলায় সর্বমোট ১ হাজার ৩২২ মেট্রিক টন ধান সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ঘিওর উপজেলায় সর্বোচ্চ ৩৩৯ মেট্রিক টন সংগ্রহ করা হবে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০