সর্বশেষ

যুবদল

জামালপুরে যুবদলের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে অসহায় মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মাদারগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
জয়পুরহাটে মহাসমারোহে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝাঁকঝাঁক নেতাকর্মীদের অংশগ্রহণে নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি ও যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংগঠনকে শক্তিশালী করার বার্তা দেন।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নকে সম্মাননা স্মারক প্রদান করেছে রাজশাহী মহানগর যুবদল। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় যুবদল নেতারা উপস্থিত ছিলেন।

রাজশাহীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মহানগর শাখার প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের লক্ষ্যে রাজশাহীতে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ অক্টোবর দিবসটি উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য যুবসমাবেশ ও শোভাযাত্রা পালনের নানা সিদ্ধান্ত গ্রহণ করে রাজশাহী মহানগর যুবদল।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো রামেবি উপাচার্য কক্ষের তালা, কার্যালয়ে ভিসি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যের কক্ষের তালা কেটে তা খুলে দিয়েছে প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালনার পর পুলিশ তদন্তের জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। এর আগে লাঞ্ছনার শিকার হওয়া উপাচার্যকে সসম্মানে তাঁর কার্যালয়ে ফিরিয়ে আনেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সহযোদ্ধাকে মারধরের অভিযোগ: কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার বহিষ্কার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক সহযোদ্ধাকে রক্তাক্ত ও শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার দাড়িয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে।