সর্বশেষ

রাজনীতি

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান তিনি। সফরে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থা, মানবাধিকার সংগঠন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এক সপ্তাহের সরকারি ও রাজনৈতিক সফরে যুক্তরাজ্যে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান তিনি। লন্ডন বিমানবন্দরে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের যুক্তরাজ্য শাখার নেতারা এবং প্রবাসী বাংলাদেশিরা তাঁকে স্বাগত জানান।

এর আগে শুক্রবার সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন নাহিদ ইসলাম। সফরে তাঁর সঙ্গে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

সফরসূচি অনুযায়ী, নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে এসব সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলোও আলোচনায় গুরুত্ব পাবে।

সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন এনসিপির আহ্বায়ক। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও বিভিন্ন ঘটনা তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সূচিত নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবেন।

এদিকে আগামী ১৬ নভেম্বর (সোমবার) ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে।

সফর শেষে আগামী ২১ নভেম্বর (বৃহস্পতিবার) তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০