সর্বশেষ

রাজনীতি

বামনায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ, জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান

স্টাফ রিপোর্টার, বরগুনা
স্টাফ রিপোর্টার, বরগুনা

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৪:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনার বামনা উপজেলায় শান্তি মিছিল, বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। দলটির নেতারা দাবি করেন, সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বরগুনার বামনা উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তি মিছিল, বিক্ষোভ ও সমাবেশ করেছেন। সোমবার সন্ধ্যার পর উপজেলা শহরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা এবং অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, বিভিন্ন স্থানে নৈরাজ্য ও বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

এর আগে বিকেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন হাওলাদারের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন এলাকায় শান্তির বার্তা পৌঁছে দেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

৩৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন