বরগুনা
বরগুনায় শিক্ষা প্রতিষ্ঠানের ১শ' মিটারের মধ্যে তামাক বিক্রি বন্ধের দাবি
বরগুনার বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও ধূমপানজাত পণ্যের বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে বেতাগী উপজেলা নাগরিক ফোরাম।
বরগুনার বামনায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধার মৃত্যু, হত্যা মামলা
বরগুনার বামনায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মনোয়ারা বেগম (৬০) নামের এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার সকালে নিহতের মেয়ে বাদী হয়ে বামনা থানায় হত্যা মামলা করেছেন।
ছুটির দিনে বালাম নিয়ে কাজ, সাংবাদিকদের মারধরের চেষ্টার অভিযোগ
বরগুনা জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সরকারি ছুটির দিনে বালাম ও রেজিস্ট্রার খাতায় কাজ চলার তথ্য সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন কয়েকজন সাংবাদিক। এ সময় কার্যালয়ের একটি গেট বন্ধ করে তাঁদের ভিডিও ধারণে বাধা, হুমকি এবং মারধরের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিকেরা।
বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি
গ্যাস সংকট, তীব্র লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বরগুনার ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
বরগুনায় চোরাই অটোরিকশা উদ্ধারের সূত্র ধরে ২ বোন গ্রেপ্তার
বরগুনার সদর উপজেলায় পুলিশের অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধারের সূত্র ধরে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় একটি আলমিরা থেকে ৯ লাখ ৩০ হাজার টাকা এবং প্রায় সাত ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এসব সম্পদের উৎস যাচাই এবং পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বরগুনায় উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
বরগুনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ইসকনের আয়োজনে অনুষ্ঠিত এ রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।