সর্বশেষ

শিক্ষা

পঞ্চগড়ের জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটে অনার্স কোর্স চালু

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় 
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় 

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৩:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটে স্নাতক (সম্মান) কোর্স চালুর অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ বিষয়ে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মনোবিজ্ঞান, ভূগোল এবং অর্থনীতি বিষয়ে অনার্স কোর্স চালু করা হবে।

১৯৯০ সালে তৎকালীন স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দীন সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন মুহম্মদ জমির উদ্দীন সরকার। পরবর্তীতে তিনি শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ের শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। সরকার পরিবর্তনের পর কলেজ কর্তৃপক্ষ অনার্স কোর্স চালুর জন্য আবেদন করে। ২০২৫ সালের এপ্রিল মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।

গত ১০ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অনার্স কোর্স চালুর বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়।

কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এম এ মজিদ জানান, পঞ্চগড় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এ প্রতিষ্ঠানে দীর্ঘ প্রতীক্ষার পর অনার্স কোর্স চালু হওয়ায় স্থানীয় শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবে। এতে অনগ্রসর, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 

৪০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০