সর্বশেষ

পঞ্চগড়

পঞ্চগড়ে বালাইনাশক প্রয়োগের পর নষ্ট ৩ বিঘা করলা খেত, দিশেহারা কৃষক

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একটি জৈব বালাইনাশক স্প্রে করার পর তিন বিঘা জমির করলা খেত নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন এক কৃষক। এতে প্রায় দেড় লাখ টাকার বেশি লোকসানের মুখে পড়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় কৃষকেরা।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
হেমন্ত আসার আগেই তেঁতুলিয়ায় ঘন কুয়াশা

হেমন্তের আগমনের এখনও বাকি প্রায় আড়াই মাস। এরই মধ্যে শরতের মধ্য আশ্বিনে শীতের আগমনী বার্তা দিচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢেকে যায়। সঙ্গে ছিল হালকা হিমেল বাতাস। কুয়াশার কারণে সড়কে দূরের কোনো কিছু স্পষ্ট দেখা যায়নি। এ সময় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে।

পঞ্চগড়ে বিজিবির প্রশিক্ষণ: প্রশংসাপত্র পেলেন ৩৩ বেকার যুবক

পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে ১৮ বিজিবি ব্যাটালিয়ন। সমাপনী অনুষ্ঠান শেষে গতকাল ৩৩ জন প্রশিক্ষণার্থী যুবকের হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। বিজিবির এই সময়োপযোগী উদ্যোগ সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও অপরাধ কমাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পঞ্চগড়ে কাজী ফার্মসের বিরুদ্ধে শ্রমিক ও স্থানীয়দের মহাসড়ক অবরোধ

পঞ্চগড়ের বোদায় কাজী ফার্মস ফিডমিলে স্থানীয় শ্রমিকদের অন্যায়ভাবে ছাঁটাই এবং বহিরাগতদের নিয়োগের প্রতিবাদে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিক ও এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাথরাজ এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচির কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হলেও দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা।

পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদ্‌যাপিত, বর্ণাঢ্য র‍্যালি

পঞ্চগড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

পঞ্চগড়ের প্রবীণ রাজনীতিবিদ তৌহিদুল ইসলামের ইন্তেকাল

পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এবং পাঁচবারের সাবেক পৌর মেয়র ও প্রবীণ বিএনপি নেতা তৌহিদুল ইসলাম আর নেই। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে পঞ্চগড়ের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।