ভোট গণনায় বিজেপির প্ল্যান নিয়ে মমতার ‘জরুরি সতর্ক বার্তা’
সোমবার, ৪ মে, ২০২৬ ৭:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে ভিডিও পোস্ট করে একটি ‘জরুরি বার্তা’ দিয়েছেন।
আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে তিনি ভিডিওটি প্রকাশ করেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালীন এই বার্তা দেন তিনি।
তার ‘জরুরি বার্তায়’ মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থী ও এজেন্টদের উদ্দেশে আহ্বান জানান, তারা যেন কোনোভাবেই ভোট গণনাকেন্দ্র ছেড়ে না যান। একই সঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও তোলেন।
মমতা অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস যে আসনগুলোতে এগিয়ে রয়েছে, সেগুলোর তথ্য সঠিকভাবে প্রকাশ করা হচ্ছে না। বরং জনগণকে বিভ্রান্ত করতে পুরোপুরি মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, "সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থীর এজেন্টরা কেউ কেন্দ্র এলাকা ছেড়ে আসবেন না। কাউন্টিং হচ্ছে সেন্টারে। কাউন্টিং ছেড়ে সেখান থেকে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি কালকে থেকেই বলছি, প্রথম দু'তিন রাউন্ডে ওদেরগুলো আগে দেখাবে আমাদেরগুলো পরে দেখাবে এবং অনেক জায়গায় দু'তিন রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় ১০০ জায়গার মতো কাউন্টিং বন্ধ করে রেখেছে। এবং অন্যান্য জিনিস ধরা পড়েছে। সাতটার বেশি যেখানে কোন মিল নেই। এটা টোটাল সেন্টার দখল করে চারদিকে তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার চলছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। আপনারা দেখেছেন, এসআইআর রেইড নামে ভোট লুট করেছে। যাতে জিততে পারে। কিন্তু এখনো ১০০ টা ঠিক আছে আমরা এগিয়ে আছি সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে যে খবরগুলো দিত। গতকাল তাকে চেঞ্জ করে দেয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছামত খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনী আছে। আমাদের পুলিশরা টোটালে মাথা নত করে কেন্দ্রীয় ভাইদের আন্ডারে কাজ করছে। আমি আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত প্রার্থী এজেন্টদের বলবো - অত মন খারাপ করার কিছু নেই। আমি আগেই বলেছিলাম দুর্দান্ত করে আপনারা জিতবেন। ৩ রাউন্ড, ৪ রাউন্ড করে এটা ১৪ থেকে ১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট এন্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মত লড়াই করে যাব।"
১২০ বার পড়া হয়েছে