সর্বশেষ

পশ্চিমবঙ্গ

বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলনে ইন্ধনের অভিযোগ দিলীপ ঘোষের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (এসআইআর) বাতিলের দাবিতে চলমান আন্দোলনের পেছনে বাংলাদেশের একাংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। আন্দোলনে বিদেশি অর্থায়ন হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (এসআইআর) বাতিলের দাবিতে চলমান আন্দোলনের পেছনে বাংলাদেশের একাংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় একটি দুর্গাপূজার উদ্বোধন করতে গিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশের মন্ত্রীদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্ট দেখলেই বোঝা যাবে, কারা এই আন্দোলনের পেছনে রয়েছেন এবং তাঁদের উদ্দেশ্য কী। আগে তাঁরা আড়ালে থাকলেও এখন প্রকাশ্যে আসছেন বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, বিদেশ থেকে যারা ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাঁদের ইঙ্গিতেই আন্দোলনকারীরা এসব কর্মসূচি পালন করছেন।

আন্দোলনে বিদেশি অর্থায়নের অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, বিদেশ থেকে প্রচুর অর্থ আসছে। এই অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করতেই ভারতের কেন্দ্রীয় সরকার সংসদে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (এফসিআরএ) বিল আনছে। বিদেশি অনুদানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অর্থের ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করাই এই বিলের উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, বিলটি আটকে দিতেই এ ধরনের আন্দোলন করা হচ্ছে।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচিতে অংশ নেওয়া তৃণমূল কংগ্রেসসহ বিরোধী দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ।

তিনি বলেন, বিরোধীদের হাতে এখন তেমন কোনো কাজ নেই। কখনো পূজার সময় ঘোরাঘুরি ও আনন্দ-উৎসবে অংশ নেওয়া, আবার শীত এলে ধরনায় বসাই তাঁদের কাজ।

পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আরও মন্তব্য করেন, যেসব রাজনৈতিক দলকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করছে, তারা অন্য দলের আন্দোলনকে অবলম্বন করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
পশ্চিমবঙ্গ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০