সর্বশেষ

পশ্চিমবঙ্গ

দিল্লিতে মমতা-নেহাসহ শতাধিক বিক্ষোভকারী আটক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষার্থী সংগঠনের নেত্রী নেহা বোরা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদবসহ শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় তাঁদের আটক করা হয়। এ সময় নেহা বোরাকে একটি পুলিশ বাসে রাখা হলে তাঁকে মুক্ত করার দাবিতে বাসটি ঘিরে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ধরপাকড় চালিয়েছে পুলিশ। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদবসহ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাসভবনের সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করে পুলিশ। বেআইনি জমায়েতের অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এ সময় মমতার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য নেতারা। পুলিশ তাঁদের অবরোধ তুলে নিয়ে সরে যেতে বললেও তাঁরা অবস্থান চালিয়ে যান। পরে তাঁদের আটক করা হয়।

আটকের পর দেওয়া এক ভিডিওবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিজেপির আমন্ত্রণে যন্তর মন্তরে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাকে বাড়ির সামনে থেকে আটক করেছে।’

এদিকে, দিল্লিতে পুলিশের ধরপাকড়ের মুখে বিক্ষোভের স্থান পরিবর্তনের আহ্বান জানান নেহা বোরা। তিনি যন্তর মন্তরের পরিবর্তে ‘দিল্লি হাটে’ বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তাব দেন।

নেহা বোরার নেতৃত্বে দিল্লি হাটের উদ্দেশে পদযাত্রা শুরু হওয়ার পরপরই আইএনএ এলাকায় বিক্ষোভকারীদের আটক করতে শুরু করে পুলিশ। সমাজকর্মী যোগেন্দ্র যাদবও এ কর্মসূচিতে নেতৃত্ব দেন।

নেহা বোরা বলেন, ‘দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।’

নেহা বোরা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী। তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী–লেনিনবাদী) লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি।

এর আগে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করে গুরুগ্রাম পুলিশ। পরে দিল্লিতে পৌঁছানোর পর বিমানের ভেতর থেকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ।

বিমানের ভেতরে ঢুকে পুলিশ সদস্যরা দীপকেকে আটক করলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো ঘটনাটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন।

বিমানের ভেতর থেকে ধারণ করা এক ভিডিওবার্তায় দীপকে বলেন, ‘জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীও এমনটা করেননি। পরিস্থিতি তার চেয়েও খারাপ। আমরা সবাই গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত।’

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
পশ্চিমবঙ্গ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০