পশ্চিমবঙ্গ
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
ভারতের কলকাতার উত্তরাঞ্চলে চোরবাগান সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ বেশ কয়েকজন। আহত অন্তত ২৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
কলকাতার আবাসিক হোটেলে আগুন, বাংলাদেশি নিহত ৯: পুলিশ
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ নয়জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এ ঘটনায় আরও আটজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গে পশু জবাই সম্পূর্ণ নিষেধ, দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে।
সাবেক মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় আপসহীন শুভেন্দু সরকার, কড়া নির্দেশে সতর্ক নবান্ন
পশ্চিমবঙ্গের প্রশাসনিক রদবদলের পর রাজ্যের আইনশৃঙ্খলা ও ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে রাজ্যের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। সেই বৈঠকেই সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য স্পষ্ট ও কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
৪৫ দিনের মধ্যে বিএসএফকে সীমান্ত বেড়ার জন্য জমি হস্তান্তরের ঘোষণা
বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার।
থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন
পর্দার জনপ্রিয় তারকা থেকে রাজনীতির শীর্ষ পদে—তামিল সুপারস্টার Thalapathy Vijay এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রবিবার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এ শপথ নেন।