সর্বশেষ

পশ্চিমবঙ্গ

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, দীর্ঘদিনের মানসিক অবসাদ ও সাম্প্রতিক পারিবারিক টানাপোড়েনের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির দোতলার একটি কক্ষে বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের সিলিং ফ্যানে সাদা রঙের একটি ধুতি বাঁধা অবস্থায় ছিল বলে জানা গেছে।

বৃষ্টি মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের মামাতো ভাই নীহাররঞ্জন মুখোপাধ্যায়ের মেয়ে। পরিবারের ভাষ্য, বৃষ্টি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং চিকিৎসকের পরামর্শে ওষুধও সেবন করছিলেন।

পরিবারের এক সদস্যের ভাষ্য অনুযায়ী, প্রায় চার থেকে পাঁচ বছর ধরে বৃষ্টি মানসিক অবসাদে ভুগছিলেন। নিয়মিত চিকিৎসাও চলছিল তাঁর। সম্প্রতি তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও নানা ধরনের টানাপোড়েন তৈরি হয়েছিল বলে ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।

২০২৩ সালের মার্চে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃষ্টির চাকরি বাতিল হয়। তিনি বোলপুরের একটি উচ্চবিদ্যালয়ে করণিক হিসেবে কর্মরত ছিলেন।

চাকরি বাতিলের পর বৃষ্টির বাবা নীহাররঞ্জন মুখোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর মেয়ে পড়াশোনায় ভালো ছিলেন এবং নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। মেয়ের চাকরির জন্য তিনি কোনো ধরনের তদবির করেননি বলেও সে সময় দাবি করেছিলেন তিনি।

এদিকে সম্প্রতি বৃষ্টির বিবাহবিচ্ছেদের মামলা আদালতে শুরু হয়েছে বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। তাঁদের মতে, চাকরি হারানো, ব্যক্তিগত জীবন ও পারিবারিক নানা পরিস্থিতির কারণে তিনি মানসিকভাবে চাপে ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি বিবেচনায় নেওয়া হলেও ময়নাতদন্তের প্রতিবেদনসহ তদন্তের অন্যান্য তথ্য পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বৃষ্টির মরদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটির সব দিক খতিয়ে দেখছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
পশ্চিমবঙ্গ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন