সর্বশেষ

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট গণনায় এগিয়ে বিজেপি, হাড্ডাহাড্ডি লড়াই

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৪ মে, ২০২৬ ৭:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ২৯৩টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ১৯০টি আসনে।

অন্যদিকে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৯টি আসনে। সোমবার দুপুর ১টা পর্যন্ত গণনা করা ভোটের ভিত্তিতে এই তথ্য জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। তবে কোন আসনে কত শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এনডিটিভির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ১৯০টি আসনে এবং তৃণমূল কংগ্রেস ৯৯টি আসনে এগিয়ে রয়েছে। বামজোট এগিয়ে আছে ২টি আসনে।

অন্যদিকে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়েছে, বিজেপি ১৮৩টি আসনে এগিয়ে রয়েছে এবং তৃণমূল কংগ্রেস ১০২টি আসনে লিড ধরে রেখেছে।

২৯৪ সদস্যবিশিষ্ট বিধানসভায় সরকার গঠনের জন্য ন্যূনতম ১৪৮টি আসনে জয়লাভ প্রয়োজন। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল হওয়ায় বর্তমানে ২৯৩টি আসনের ফলাফল গণনা করা হচ্ছে।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে কলকাতাসহ ২৩টি জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়।

নির্বাচনী পর্যবেক্ষকদের মতে, ভোট গণনায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাচ্ছে।

ভবানীপুর আসনে এখন পর্যন্ত গণনায় শুভেন্দু অধিকারী পেয়েছেন ৮ হাজার ৪৬১ ভোট। তার তুলনায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পেয়েছেন ৯ হাজার ৩৫৯ ভোট। ফলে তিনি বর্তমানে ৮৯৮ ভোটে এগিয়ে আছেন।

দুপুরের পর পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
পশ্চিমবঙ্গ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন