সর্বশেষ

আন্তর্জাতিক

জাহাজে বিরল ভাইরাসের সংক্রমণ: ৩ পর্যটকের মৃত্যু, উদ্বেগ বিশ্বজুড়ে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৪ মে, ২০২৬ ৩:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
আটলান্টিক মহাসাগরে ভ্রমণরত একটি বিলাসবহুল প্রমোদতরীতে বিরল হান্টাভাইরাসের সংক্রমণে তিনজন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগ।

ডাচ পতাকাবাহী ‘এমভি হন্ডিয়াস’ নামের ওই জাহাজটি আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করে অ্যান্টার্কটিকা ও ফকল্যান্ড দ্বীপপুঞ্জ হয়ে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল। প্রায় তিন সপ্তাহের এই সমুদ্রযাত্রায় হঠাৎ করেই ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে জাহাজটি আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের উপকূলে অবস্থান করছে, তবে সংক্রমণ ঝুঁকির কারণে কাউকে নামার অনুমতি দেওয়া হয়নি।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, প্রথমে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ যাত্রী জাহাজে থাকা অবস্থায় মারা যান। পরে তার স্ত্রী নেদারল্যান্ডসে ফেরার পথে দক্ষিণ আফ্রিকার একটি বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া একজন ব্রিটিশ নাগরিক জোহানেসবার্গের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন। একই সঙ্গে জাহাজে থাকা আরও দুই ক্রু সদস্য অসুস্থ অবস্থায় রয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আক্রান্তদের মধ্যে অন্তত একজনের শরীরে হান্টাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। সাধারণত ইঁদুর বা ছুঁচো জাতীয় প্রাণীর মল-মূত্রের মাধ্যমে ছড়ানো এই ভাইরাস মানবদেহে প্রবেশ করলে ফুসফুস ও কিডনিতে মারাত্মক ক্ষতি করতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, যাত্রী ও নাবিকদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ চলছে। পাশাপাশি সংক্রমণের উৎস ও বিস্তার নির্ণয়ে ল্যাব পরীক্ষা এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তে কন্টাক্ট ট্রেসিং কার্যক্রম চলছে। প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে চলা এই প্রমোদতরীর ঘটনায় আন্তর্জাতিক স্বাস্থ্য মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন