সর্বশেষ

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে উত্তেজনা: নৌ অবরোধে ৪৫ জাহাজ ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২ মে, ২০২৬ ২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক জলসীমায় টহল জোরদার করেছে মার্কিন সামরিক বাহিনী। এ পরিস্থিতিতে অবরোধ অমান্য করার চেষ্টা করায় অন্তত ৪৫টি বাণিজ্যিক জাহাজকে পথ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। অবরোধ কার্যকর রাখতে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত এসব জাহাজকে হয় ঘুরিয়ে দেওয়া হয়েছে, নয়তো নিজ নিজ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলমান উত্তেজনার মধ্যে গত ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলোর ওপর আনুষ্ঠানিকভাবে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর পর থেকেই অঞ্চলটিতে বাণিজ্যিক নৌ চলাচলে চাপ তৈরি হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন