সর্বশেষ

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজে রসদ সরবরাহ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, যুদ্ধব্যয় নিয়ে নতুন তথ্য প্রকাশ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১ মে, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাদ্য ও গোলাবারুদসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক’-এ বড় পরিমাণে রসদ তোলা হচ্ছে।

জাহাজটি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা দিচ্ছে বলে জানানো হয়েছে।

এদিকে চলমান এই সামরিক অভিযানের ব্যয় নিয়ে মার্কিন সিনেটে তথ্য দেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। তিনি জানান, ইরানের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৫ বিলিয়ন ডলার বা ২ হাজার ৫০০ কোটি ডলার।

তবে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা বলছে, প্রকৃত ব্যয়ের অঙ্ক সরকারি হিসাবের তুলনায় আরও অনেক বেশি হতে পারে।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন