সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়, আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ প্রয়াসের আহ্বান

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মো. আবু সাইমের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় গণমাধ্যমকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মো. আবু সাইম উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। এ সময় তিনি পেশাদারিত্ব, সেবা ও সততা—এই তিন মূলনীতিকে সামনে রেখে পঞ্চগড়বাসীর নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালনের আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন, পঞ্চগড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় সাংবাদিকদের পক্ষ থেকে জেলার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইন প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন দিক তুলে ধরা হয়। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ উপস্থিত গণমাধ্যমকর্মীরা নবাগত পুলিশ সুপারের সামনে বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত গুরুত্ব সহকারে সাংবাদিকদের এসব প্রশ্ন ও পরামর্শ শুনেন এবং তা বাস্তবায়নের আশ্বাস দেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সিফাত রাব্বান এবং অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসাইনসহ প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের যৌথ সহযোগিতায় জেলার আইনশৃঙ্খলার অভূতপূর্ব উন্নয়ন ঘটবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন