সর্বশেষ

সারাদেশ

নরসিংদীর শিবপুরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সহকারী প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার

মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৫:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর শিবপুরে নিজ ভাড়াবাসা থেকে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসাইন (৫০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলেজগেইট এলাকার স্কুলসংলগ্ন একটি ভাড়াবাসায় একা বসবাস করতেন শিক্ষক বিল্লাল হোসাইন। বৃহস্পতিবার সকালে তাঁর ছেলে কলেজে এবং স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে যান। পরে স্ত্রী বাসায় ফিরে দরজা-জানালা বন্ধ দেখতে পান।

পরে প্রতিবেশীদের সহায়তায় ডাকাডাকি করা হলেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। একপর্যায়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। তবে সেটির লেখা নিহত শিক্ষকের কি না, তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, “এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও মানসিক হতাশায় ভুগছিলেন।”

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চিরকুটের বিষয়টিও যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন