সর্বশেষ

সারাদেশ

রৌমারী সীমান্তে পুশ-ইনের চেষ্টা: ৫ দিন পর ৪ জনকে উদ্ধার করল বিজিবি, শূন্যরেখায় আটকে আরও ৫

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইন চেষ্টার ঘটনায় পাঁচ দিন পর একই পরিবারের চার সদস্যকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তবে সীমান্তে এখনও শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন আরও পাঁচজন বাংলাদেশি। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পতাকা বৈঠকের পর মানবিক বিবেচনায় এই চারজনকে উদ্ধার করা হয়।

গত রোববার ভোরে ভারতের আসাম সীমান্ত দিয়ে ৯ জন বাংলাভাষী নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধায় তারা সীমান্তের শূন্যরেখায় আটকে পড়েন। ঝড়-বৃষ্টির মধ্যে দীর্ঘ পাঁচ দিন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হয় তাদের।

অবশেষে বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর মানবিক বিবেচনায় বেলাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার এবং তাদের দুই শিশুকে শূন্যরেখা থেকে উদ্ধার করে রৌমারী থানায় হস্তান্তর করে বিজিবি।

রৌমারী থানা-পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া পরিবারটিকে আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে একই সাথে আটকে পড়া বাকি ৫ জনের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না থাকায় তাদের নিয়ে অনিশ্চয়তা কাটেনি। স্থানীয়রা জানান, অবশিষ্ট ওই ৫ ব্যক্তি এখনও শূন্যরেখায় রোদ-বৃষ্টির মধ্যে অবর্ণনীয় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে আটকে থাকা বাকিদের বিষয়ে শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে পরিস্থিতি সমাধানের জন্য বিএসএফের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন