সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে শতবর্ষী রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৫:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ নগরীর শতাধিক বছরের ঐতিহ্যবাহী রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্ট অংশ সংরক্ষণের দাবি জানিয়েছে পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল। এ দাবিতে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক স্থাপনা রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবিতে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল।

বুধবার (১৮ জুন) বিকেলে সংগঠনের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের সদস্যসচিব ইমতিয়াজ আহমেদের স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য্য চৌধুরী জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে ১৮৮৯-৯০ সালে রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে ময়মনসিংহ নগরীতে প্রথমবারের মতো সুপেয় পানি সরবরাহ কার্যক্রম চালু হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সময়ের ব্যবধানে ওয়াটার ওয়ার্কসের বড় অংশ বিলীন হয়ে গেছে। বর্তমানে জলাধারের একটি অংশ এবং একটি পানির ট্যাংক অবশিষ্ট রয়েছে। দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, ময়লা-আবর্জনা ও আগাছার কারণে স্থাপনাটি ধ্বংসের ঝুঁকিতে রয়েছে।

পুরাকীর্তি সুরক্ষা কমিটির পক্ষ থেকে রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের বিদ্যমান অংশ সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঐতিহ্যের এই নিদর্শনকে দৃশ্যমান রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণের সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক প্রতিনিধি দলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এর আগে, গত ৭ এপ্রিল ২০২৬ সালে পুরাকীর্তি সুরক্ষা কমিটির একটি প্রতিনিধি দল রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস পরিদর্শন করে স্থাপনাটি সংরক্ষণের দাবি জানায়। সেই ধারাবাহিকতায় ১৮ জুন প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন