সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে শিশুকে ধর্ষণের মামলায় কৃষকের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৩:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম নামে এক কৃষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘ আট বছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

বৃহস্পতিবার বিকালে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম ওরফে কাইল্যা মণ্ডল (৫৩) জেলার ক্ষেতলাল উপজেলার জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি রিনাত ফেরদৌসী রিনিত।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৭ সালের ২৯ আগস্ট সকালে বাড়ির পাশে খেলার সময় ভুক্তভোগী শিশুটিকে শসা দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি জমিতে নিয়ে যান আব্দুর রহিম। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার পরদিন, ৩০ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ আট বছর ধরে চলা এই মামলার সাক্ষ্যপ্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন