সর্বশেষ

আইন-আদালত

আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১০:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
স্ত্রী আফরা ইভনাত ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জাহের আলভী কারাগারে

স্ত্রী আফরা ইভনাত ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া)। তবে শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করেন জাহের আলভী। পরে তাঁর আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে আদালতে উপস্থিত হন জাহের আলভী। এরপর দুপুর ১টা ৫৬ মিনিটে শুনানি শুরু হলে তিনি কাঠগড়ায় দাঁড়ান।

শুনানিতে তাঁর পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ একাধিক আইনজীবী অংশ নেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে তাঁকে কারাগারে পাঠানোর আবেদন জানান।

জামিন আবেদনে জাহের আলভীর পক্ষ থেকে বলা হয়, তিনি ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। প্রেমের বিয়ে হওয়ার কারণে ব্যক্তিগত বিরোধ ও প্রতিহিংসার জেরে তাঁকে হয়রানির উদ্দেশ্যে মামলায় আসামি করা হয়েছে। এজাহারে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই বলেও দাবি করা হয়। এছাড়া মামলাটি দায়েরের সময় তিনি নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্বজনেরা তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

জানা গেছে, জাহের আলভী ও আফরা ইভনাত ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের এক ছেলে সন্তান রয়েছে। এর আগে একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন