সর্বশেষ

আন্তর্জাতিক

মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রস্তুত সাবেক গোয়েন্দা প্রধান কারভাহাল

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৩:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-এর বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলায় গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে। তারই সাবেক ঘনিষ্ঠ ও গোয়েন্দা প্রধান হুগো কারভাহাল মার্কিন কর্তৃপক্ষকে সহায়তা করতে রাজি হয়েছেন বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএন এন-এর এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিন কারাগারে আটক কারভাহাল অতীতের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে তিনি গত ডিসেম্বরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে একটি চিঠিও পাঠান।

চিঠিতে কারভাহাল অভিযোগ করেন, মাদুরো প্রশাসন পরিকল্পিতভাবে যুক্তরাষ্ট্রে মাদক পাচার এবং অপরাধী গোষ্ঠী পাঠিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগও তোলেন তিনি।

তার দাবি, ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ‘ট্রেন দে আরাগুয়া’ এবং সামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত ‘কার্টেল দে লস সোলেস’-এর মাধ্যমে মাদককে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।

সম্প্রতি কারভাহালের সাজা ঘোষণার শুনানি হঠাৎ স্থগিত করা হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, এটি ইঙ্গিত দেয় যে তিনি মার্কিন কৌঁসুলিদের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছেছেন এবং মাদুরোর বিরুদ্ধে ‘রাজসাক্ষী’ হতে যাচ্ছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের জানুয়ারিতে এক অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। বর্তমানে তিনি বিচারাধীন অবস্থায় রয়েছেন। বিশ্লেষকদের মতে, কারভাহালের সাক্ষ্য মাদুরোর মামলায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন