সর্বশেষ

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে শেষ দফার ভোট আজ, সীমান্তে কড়া নিয়ন্ত্রণ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার। এ দফার ভোটকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশের সঙ্গে সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত তিন দিনের জন্য কার্যত বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, উত্তর চব্বিশ পরগনা জেলার সঙ্গে সংযুক্ত সীমান্তে রোববার সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা নির্বাচনী কর্মকর্তা শিল্পা গৌরীসারিয়ার নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

তবে জরুরি চিকিৎসা, ভোটারদের যাতায়াত এবং পচনশীল পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে কিছুটা শিথিলতা রাখা হয়েছে। এ নিষেধাজ্ঞার কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। পাশাপাশি দর্শনা-গেদে স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন কার্যক্রমও স্থগিত থাকায় পাসপোর্টধারীরা এ সময়ে যাতায়াত করতে পারছেন না।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সকাল ৭টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ দফায় সাত জেলার ১৪২টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৪৪৮ জন প্রার্থী।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ২ হাজার ৩৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যার বড় অংশ রাখা হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতে।

এদিকে ভোটের আগের দিন শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে প্রচারে সরব ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

সার্বিকভাবে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন