সর্বশেষ

সাহিত্য

উর্মিলা

নিবেদিতা সরকার
নিবেদিতা সরকার

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্বাস করো, মাঝে মাঝে মনে হয়
আমি পুরোটাই স্বাধীন হয়ে যাই।
প্রকৃতির সব ফল, ফুল, তরু
উপভোগ করি নিজের মতো করে।

সাত সাগর আর তেরো নদীর
ফেনিল নীলে
ভেসে বেড়াই—
নোঙর করি, জাহাজে জাহাজে।
আমার স্বপ্নেরা যত
কথা কয়ে ওঠে,
মনে হয়
হাজার নক্ষত্র ভেদ করে
চাঁদের উঠোনে হারিয়ে যাই—
গাঢ় সবুজে ভরিয়ে দিতে আর ধুলিময় বুক,
বাতাসের ছাতিমের গন্ধে বুঁদ হয়ে
থাকুক সে।
মিষ্টি জোছনার আস্বাদে
আহ্লাদিত হোক এ ধরা।
এ জন্মটাকে সার্থক করে তুলতে ইচ্ছা করে আমার—
প্রতিদিনের সোনালি প্রভাতের সাথে সাথে
সব অনাথ শিশুর মুখে যেন
অন্নের ডালা মেলে—
সেই শপথে একাত্ম হই।
নারী হয়ে
নারীর মমত্ব দিয়ে ভরিয়ে দিই
করুণ আর্তনাদে ককিয়ে ওঠা
অসহায় রোগীর জীবন।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন