সর্বশেষ

সাহিত্য

তিরিশ ছয়ে

মাহমুদ শরীফ
মাহমুদ শরীফ

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৭:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই মাসের ফুলগুলো সব
আজকে দেখ লালেলাল
ঝরা কিবা থেতলে যাওয়ায়
থাকবে স্মরণ কালে কালে।

ওরা প্রেমিক, দেশপ্রেমিক
পেতে দিলো বুকটা
তপ্ত লহুর স্রোত গড়ালো
ভীষণ দারুণ সুখটা।

মাঠের পরে গাঁও পেরিয়ে
সব শহরে খুন
লাল জুলাইয়ে ডাইনি বুড়ি
দেখালো তার গুণ!

সাঈদ, মুগ্ধ, রিয়া, আহাদ
ইয়ামিনদের গুলি
লাশের সারি, রক্ত স্রোত
কেমন করে ভুলি!

ওরা আবার দেশ জনতার
নতুন আশা জ্বালালো
ওদের ভয়ে তিরিশ ছয়ে
ভণ্ড ফ্যাসিস্ট পালালো।

ফুলগুলো খুব তরতাজা
এক্কেবারে কচি রে
স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই
তাই কাব্য রচি রে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন