সর্বশেষ

সারাদেশ

ধানের ন্যায্য মূল্য নিশ্চিত ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক বিক্ষোভ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ধানের ন্যায্য ও লাভজনক মূল্য নিশ্চিত করা, বাজারে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষকরা।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার এলাকায় বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনের উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবের সভাপতিত্বে স্থানীয় কৃষকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বক্তব্য দেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), নীলগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল হক গাজী এবং সদস্য আলতাফ গাজী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান বাজার ব্যবস্থায় কৃষকদের এক কেজি ধান উৎপাদনে প্রায় ৩০ থেকে ৩২ টাকা খরচ হলেও দালাল ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের কারণে সেই ধান ১৬ থেকে ১৮ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এতে কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন।

এছাড়া তারা জানান, তেল সংকটকে কেন্দ্র করে হারভেস্টার মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এক কানি জমির ধান কাটতে বর্তমানে ১৬ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ৬ হাজার টাকা বেশি। ফলে উৎপাদন ব্যয় বেড়ে কৃষকরা চরম আর্থিক চাপে পড়েছেন।

কৃষক নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ধান ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালুর দাবি জানান তারা। এছাড়া খাল ও স্লুইসগেটের ইজারা ব্যবস্থা বাতিল করে জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশ শেষে কৃষকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা–কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন