সর্বশেষ

সারাদেশ

নেত্রকোনার হাওড়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ১

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৪:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বিভিন্ন হাওড়ে পৃথক ঘটনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় এক নারী আহত হয়েছেন। সোমবার সকাল ও দুপুরে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিঘীর গ্রামের শুভ মন্ডল (২৮), খালিয়াজুরীর সাতগাঁও গ্রামের মোনায়েম খা পালন (৫০) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার জগন্নাতপুর এলাকার ধনু নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মোতালিবের মৃত্যু হয়। পরে দুপুরে কোনাইল হাওড়ে ধান কাটতে গিয়ে ফেরার পথে বজ্রপাতে প্রাণ হারান মোনায়েম খা পালন। একই সময় কৃষ্ণপুর এলাকার ছায়ার হাওড়ে ধান কাটার সময় বজ্রাঘাতে নিহত হন সিরাজগঞ্জ থেকে আসা শ্রমিক শুভ মন্ডল।

এ ঘটনায় আহত এক নারীর পরিচয় জানা যায়নি।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীম জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি প্রত্যেক পরিবারের জন্য সরকারি ত্রাণ তহবিল থেকে শুকনা খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন