সর্বশেষ

সারাদেশ

মেলান্দহে কালবৈশাখীতে ঘরের ওপর গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে মা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) ভোর প্রায় ৪টার দিকে উপজেলার পূর্বদাগী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পূর্বদাগী এলাকার আব্দুল গণির স্ত্রী খুকি বেগম (৭০) এবং তাঁর দুই মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে কালবৈশাখী ঝড়ের সময় তিনটি গাছ ভেঙে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা মা ও দুই মেয়ে গাছচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সকাল ৭টার দিকে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন