সর্বশেষ

সারাদেশ

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ 

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ২:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পৃথক দুটি স্থানে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি মডেল ক্লাব মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মুহাম্মদ ইমারত হোসেন এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, মাদারীপুর সদর যৌথভাবে এ আয়োজন করে।

অন্যদিকে একই দিনে রাজৈর উপজেলাতেও টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরকারি রাজৈর কে.জে.এস মডেল পাইলট ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুল হক।

দুই উপজেলাতেই বালক ও বালিকা দলের অংশগ্রহণে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানগুলোতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন