সর্বশেষ

সারাদেশ

রংপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নবনিযুক্ত পুলিশ কমিশনার

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রংপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. আব্দুল মাবুদ বলেছেন, দীর্ঘ ১৮ বছর তিনি পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। তার ব্যাচমেটরা ডিআইজি পদে উন্নীত হলেও তিনি অতিরিক্ত পুলিশ সুপার পদেই থেকে যান। ১/১১ রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে ঢাকায় প্রবেশে বাধা দেওয়া হয়েছিল এবং দীর্ঘ সময় রাজধানী থেকে দূরে থাকতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর পরিস্থিতির পরিবর্তনের মাধ্যমে তিনি এসপি ও ডিআইজি পদে পদোন্নতি পান এবং বর্তমানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।

আব্দুল মাবুদ জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন এবং চারবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় যুক্ত আছেন বলেও জানান।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সাংবাদিক ও পুলিশের কাজ অনেকটা একই ধরনের—উভয়ই দেশের উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে। তবে সাংবাদিকদের হাতে অস্ত্র বা যানবাহন নেই, আমাদের রয়েছে।”

রংপুর মহানগরীকে বসবাসযোগ্য ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় তিনি রংপুরের প্রধান সমস্যা হিসেবে মাদককে চিহ্নিত করেন। তিনি বলেন, মাদক ব্যবহারের কারণে অপরাধ বাড়ছে, তাই মাদক নির্মূলে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। চুরি, যানজট ও অবৈধ অটোরিকশা চলাচলকেও নগরীর সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি।

তবে দেশের অন্যান্য শহরের তুলনায় রংপুরের সার্বিক পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো বলে মন্তব্য করেন নবনিযুক্ত পুলিশ কমিশনার।

মতবিনিময় সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. আব্দুল মাবুদ সম্প্রতি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন এবং রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন