সর্বশেষ

স্বাস্থ্য

বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ২শ রোগী সেবা পেলেন, ৩৮ জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৪:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
উপকূলীয় জনপদ মোংলায় দরিদ্র ও অসহায় মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে নিয়মিতভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী মোংলা পৌরসভার মরহুম চেয়ারম্যান শেখ আব্দুল হাইয়ের কুমারখালিস্থ বাসভবনে অবস্থিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে এ চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বয়স্ক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ চিকিৎসা নিতে ভিড় করেন।

দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাট-এর উদ্যোগে এবং শেখ আব্দুল হাই ফাউন্ডেশন, মোংলার স্থানীয় সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে মোট প্রায় ২০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা প্রদান করা হয়।

চক্ষু বিশেষজ্ঞ ডা. আরিফুল ইসলাম-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি চিকিৎসক দল রোগীদের চোখের বিস্তারিত পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।

পরীক্ষা-নিরীক্ষা শেষে ৩৮ জন ছানি রোগীকে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তাদের বিনামূল্যে ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স সংযোজন করা হবে বলে জানানো হয়েছে। পরে সুস্থ অবস্থায় রোগীদের পুনরায় মোংলায় ফিরিয়ে আনা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই মানবিক উদ্যোগটি নিয়মিতভাবে চলমান থাকবে, যাতে উপকূলীয় অঞ্চলের দরিদ্র মানুষ সহজেই চক্ষু চিকিৎসা সেবা পেতে পারেন।

শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান জসিম বলেন, “অসহায় মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার মতো মানবিক কাজ খুবই গুরুত্বপূর্ণ। দৃষ্টিদান চক্ষু হাসপাতালের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, এই ধরনের কার্যক্রম শুধু চিকিৎসা সেবাই নয়, বরং মানবিক দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে, যা স্থানীয় মানুষের মাঝে নতুন আশার আলো জাগাচ্ছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন