সর্বশেষ

সারাদেশ

দিনাজপুরে মাদ্রাসার সহকারী অধ্যাপক এ কে এম সিরাজুল ইসলামের ইন্তেকাল

মুসা মিয়া, হিলি, দিনাজপুর
মুসা মিয়া, হিলি, দিনাজপুর

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার রাউতারা মহল্লার বাসিন্দা এবং ছাতনী রাউতারা জে এম ফাজিল মাদ্রাসার আরবি সহকারী অধ্যাপক এ কে এম সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। 

সোমবার সকাল ৭টা ৩০ মিনিটে দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রায় ৪০ বছর ধরে উপজেলার ডাঙ্গাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সোমবার বাদ জোহর ডাঙ্গাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর ছাতনী রাউতারা জে এম ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

৩৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০