সর্বশেষ

সারাদেশ

উল্লাপাড়ায় ঝড়ের তাণ্ডব: গাছ ভেঙে গৃহবধূর মৃত্যু, ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাত্র দেড় মিনিটের ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত নাছিমা খাতুন (৪৫) উপজেলার বালসাবাড়ী পুকুরপাড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার ভোররাতে আকস্মিক ঝড় শুরু হলে নাছিমা খাতুন নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় একটি বড় গাছ ভেঙে ঘরের ওপর পড়ে গেলে তিনি চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরের ওই ঝড়ে বালসাবাড়ী পুকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ঝড়ের প্রভাবে শুধু বালসাবাড়ী নয়, উপজেলার কযড়া, বাঙ্গালা, সলঙ্গা, রামকৃষ্ণপুর, পূর্ণিমাগাঁতী ও বড়পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন গ্রামও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ার পাশাপাশি অসংখ্য গাছপালা উপড়ে যায় এবং মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, বেশ কয়েকটি এলাকার ধানক্ষেতে গাছ হেলে পড়ে আংশিক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৩০০ বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা ও পুনর্বাসন ব্যবস্থার দাবি জানিয়েছেন।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন