সর্বশেষ

রাজনীতি

সিলেট বিভাগে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার জহরত

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৪:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য সিলেট বিভাগ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অভিজ্ঞ ও নতুন নেতৃত্বের সমন্বয়ে দুইজন প্রার্থী চূড়ান্ত করেছে। দলটির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার এবং নতুন মুখ হিসেবে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩৬ সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের দুই দিনব্যাপী সাক্ষাৎকার ও মূল্যায়নের পর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।

সিলেট বিভাগের মনোনীত শাম্মী আক্তার বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নবম জাতীয় সংসদে সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তাকে আবারও সংসদীয় রাজনীতিতে সুযোগ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে, তালিকায় চমক হিসেবে উঠে এসেছে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর নাম। তিনি প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ও বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা। পেশাগত জীবনে আইনজীবী হিসেবে সুনাম অর্জন করা জহরত আদিবকে প্রথমবারের মতো জাতীয় রাজনীতিতে সামনে এনেছে বিএনপি। দলীয় পর্যবেক্ষকদের মতে, তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও তরুণ প্রজন্মের সঙ্গে সম্পৃক্ততাই এই মনোনয়নের প্রধান কারণ।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন