সর্বশেষ

সারাদেশ

সুন্দরবন সাতক্ষীরায় হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৪:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বন বিভাগের অভিযানে বিপুল সংখ্যক হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির আওতাধীন ব্যারাকখাল এলাকায় অভিযান চালিয়ে ৪১টি ‘মালা ফাঁদ’ জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে চোরাশিকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

বন বিভাগ সূত্রে জানা যায়, ব্যারাকখাল এলাকায় কয়েকজন চোরাশিকারীর সন্দেহজনক উপস্থিতির খবর পেয়ে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সদস্যরা দ্রুত সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বনভূমির বিভিন্ন স্থানে পাতা অবস্থায় এসব ফাঁদ উদ্ধার করা হয়, যা হরিণ শিকারের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল।

বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত ফাঁদগুলো পরে ধ্বংস করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বন্যপ্রাণী বিশেষ করে হরিণ রক্ষায় বন বিভাগের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ফাঁদগুলো ধ্বংস করা হয়েছে এবং চোরাশিকারীদের শনাক্তে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, সুন্দরবন শুধু দেশের নয়, বিশ্ব ঐতিহ্যের অংশ। তাই এই বনাঞ্চলের বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।
 

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন