সর্বশেষ

সারাদেশ

দেলদুয়ারে ব্যবসায়ীকে পিটিয়ে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ, আসামি গ্রেপ্তার না হওয়ায় ওসির বিরুদ্ধে ক্ষোভ

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৫:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শ্বশুরবাড়িতে অবস্থানরত এক ব্যবসায়ীকে হামলা করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তার না হওয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার আটিয়া ইউনিয়নের ঘোনীকিশোর গ্রামে শ্বশুরবাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী হাসান আলী এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ঢাকার সাভারে তার একটি বুটিক কারখানা রয়েছে এবং সাভার ও টাঙ্গাইল শহরের টাঙ্গাইল প্লাজায় শোরুমের মাধ্যমে পণ্য বাজারজাত করা হয়। তার টাঙ্গাইলের শোরুমটি দেখাশোনা করতেন নাজমুল হক। গত বছরের অক্টোবর থেকে নাজমুল কোনো হিসাব না দিয়ে প্রায় ৮ লাখ ৩১ হাজার টাকার পণ্য বিক্রি করেছেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করলে নাজমুল ফোন রিসিভ না করে উল্টো বিভিন্নভাবে হুমকি দেন বলেও দাবি করেন হাসান আলী। এ ঘটনায় দেলদুয়ার ও সাভার থানায় অভিযোগ দিয়েও শুরুতে মামলা নেয়া হয়নি বলে অভিযোগ তার।

হাসান আলী বলেন, “ওসিকে বিষয়টি জানালে তিনি আমাকে বলেন—‘আপনি মার খান, তারপর আমি দেখবো।’” পরবর্তীতে গত ১৬ এপ্রিল রাতে শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্থানীয় সাবেক ইউপি সদস্য রাসেলের নেতৃত্বে একদল লোক ঘরে ঢুকে তাকে দা, লাঠি ও রড দিয়ে মারধর করে। একপর্যায়ে তাকে টেনে নিয়ে গিয়ে আরও নির্যাতন করা হয়। হামলার সময় তার শাশুড়ি ও চাচা শ্বশুরও আহত হন।

তিনি জানান, ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে মামলা করতে গেলে থানায় গড়িমসি করা হয়। দুই দিন পর পুলিশ সুপারের হস্তক্ষেপে ১৯ এপ্রিল মামলা গ্রহণ করা হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

ভুক্তভোগীর অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে দেলদুয়ার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, “মামলা নেয়া হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন