সর্বশেষ

সারাদেশ

সিলেটে হাইয়েস-মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষ, চালক গুরুতর আহত

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে হাইয়েস মাইক্রোবাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) বেলা আনুমানিক ১১টা ২৫ মিনিটে তামাবিল হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-১৭০৪) এবং জাফলংগামী একটি হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-১৯৬৮) মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে হাইয়েসের চালক মো. খোকন (৩০), পিতা মো. হানিফ, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামনগর এলাকার বাসিন্দা, গুরুতর আহত হন।

একই মাইক্রোবাসে থাকা মো. তৌসিফ (১৬), পিতা মো. সেলিম এবং ইশান রায় (১৬), পিতা দীপাল রায়—উভয়েই হবিগঞ্জ জেলার বাসিন্দা—আহত হন। তাদের মধ্যে তৌসিফ ও ইশান রায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

গুরুতর আহত চালক মো. খোকনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তামাবিল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও হাইয়েস মাইক্রোবাসটি জব্দ করে।

বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন