সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৫

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১০:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এতে সেখানে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১ শিশু ভর্তি হয়েছে। ফলে বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে মোট ৮০ শিশু।

সোমবার (২০ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল টিমের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা।

তিনি জানান, গত রোববার কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে ১১ মাস বয়সী এক শিশুকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।

অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা আরও জানান, গত ১৭ মার্চ থেকে ২০ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৫২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে আরও ৩৮ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫৫৭ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। নতুন ভবনের ৮ তলায় অবস্থিত হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন